Monday, July 22, 2013

samsung galaxy s2 কে android 4.1.2 তে আপডেট এবং Root করুন।


 আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Samsung galaxy s2 কে android 4.1.2 তে আপডেট করবেন এবং Root করবেন। তাহলে চলুন শুরু করা যাক।

samsung galaxy s2 কে android 4.1.2 তে আপডেট
প্রথমে আসুন জেনে নেই আপডেট করলে কিকি সুবিধা পাওয়া যাবে।
-Bangla font with no miss place of font
- TouchWiz Nature UX (Same UI as of the Galaxy S III and Galaxy Note II)
- Samsung’s Cloud services
- Direct Call, Smart Stay and Pop-up Play Features
- New Widgets From the Galaxy S III
- 2 Home screen modes
- New Notifications bar
- Google Now

Firmware Details:
Android Version: 4.1.2 – JZO54K (Jelly Bean)
PDA: I9100XXLSJ
CSC: I9100OXXLS1
MODEM: I9100XXLS6

শর্তসমুহঃ
ভালভাবে চেক করে নিন আপনার মোবাইলটি লক করা আছে কিনা।
এই আপডেট ও রুট এর ফলে আপনি আপনার ওয়ারেন্টি হারাবেন।
এই আপডেট ও রুট আপনি আপনার নিজ দায়িত্বে করবেন, কোন ক্ষতির জন্য এই ব্লগকে দায়ী করা যাবে না।

সর্ত
1. আপনার প্রয়োজনীও তথ্য মোবাইল থেকে সরিয়ে রাখুন।
2. USB debugging অন করে নিন।
3. ব্যাটারি ফুল চার্জ দিয়ে নিন।
4. Antivirus and Kies বন্ধ করুন আপনার মোবাইলে
5. Kies অথবা Galaxy S2 driver আপনার কম্পিউটারে installed থাকতে হবে।

* We are not responsible for any damage ...do at your risk.
আপডেট শুরু করুন।
১) কমেন্ট থেকে File ডাউনেলোড করে নিন। কারন এখানে আমি লিংকটি দিতে পারছি না । Error দেখায়
৩) I9100XXLSJ_I9100OXXLS1_OXX.zip ফাইলটি ওপেন করলে নিচের ছয়টি ফাইল পাবেন। এগুলোকে আলাদা করে একটি ফোল্ডারে রাখুন।
- CHECKSUM.md5
- CODE_I9100XXLSJ.tar
- CSC_HOME_OXX_I9100OXXLS1.tar
- emmc_EXT4_16GB.pit
- emmc_EXT4_32GB.pit
- MODEM_I9100XXLS6.tar

৪) আপনার পিসি তে samsung kies install করুন এবং আপনার মোবাইল ডেটা কেবল দিয়ে চেক করে দেখুন kies এ তা দেখাচ্ছে কিনা।
৫) আপনার মোবাইলের Anivirus uninstall করুন ( যদি থেকে থাকে)
৬) আপনার মোবাইলের samsung kies কে application manager দিয়ে force stop করুন।
৭) আপনার ব্যাটারিকে ফুল চার্জ দিয়ে নিন।
৮) USB debugging অন করে নিন।
৯) আপনার প্রয়োজনীও তথ্য মোবাইল থেকে সরিয়ে রাখুন।
১০) আপনার মোবাইলটি বন্ধ করুন
১১) এবার ডা্ডনলোড মুডে অন করুন আপনার মোবাইল ( Volume down + Home button + power button )
১২) এবার odin3 v1.85.exe. ফাইলটি ওপেন করুন
১৩) ডেটা কেবল দিয়ে আপনার মোবাইলটি আপনার পিসির সাথে সংযুক্ত করুন।
১৪) এবার আপনার পিসিতে odin এর দিকে তাকান, সব কিছু ঠিক থাকলে নিচের ছবির মত হলুদ রং এ আপনার পিসি পোর্ট দেখাবে। মেসেজ বক্সে added দেখাবে।
১৫) এবার যথাক্রমে PDA ,PHONE, CSE তে ক্লিক করুন এবং নিচের ফাইলগুলো আলাদা করে রাখা ফোল্ডার থেকে দেখিয়ে দিন।
- PDA - CODE_I9100XXLSJ.tar
- PHONE - MODEM_I9100XXLS6.tar
- CSC - CSC_HOME_OXX_I9100OXXLS1.tar

১৬) এবার option এ Auto reboot ও F.Reset time এ টিক দিন।
১৪, ১৫, ১৬ ঠিক মত করলে উপরের ছবির মত দেখাবে।
১৭) এবার বিসমিল্লাহ বলে start এ ক্লিক করুন।
১৮) সবকিছু ঠিক থাকলে আপনার মোবাইলটি কাজ শেষে রিস্টার্ট হবে এবং Odin এ pass লেখা চলে আসবে। নিচের ছবির মত।
১৯) ব্যস হয়ে গেল আপনার মো্বাইল আপডেট।
আসুন এবার Root করে ফেলি।
২) এবার ফাইলটিকে আপনার মেমোরি কার্ডে রাখুন।
৩) আপনার ফোনটি অফ করুন ও stock recovery ( Volume up + Home + Power ) মুডে অন করুন।
৪) এবার নিচের ছবির মত apply update from external storage তে সিলেক্ট করুন।
৫) এবার নিচের ছবির মত আপনার কপি করা ফাইলটি দেখিযে দিন। আর installation শেষে reboot system now দিয়ে ফোন রিস্টার্ট করুন।
৬) ব্যাস , আপনার ফোনটি রুট হয়ে গেল।
ধন্যবাদ।

Elite BD news Dhaka

ঘুরে দাঁড়াতে চায় হতাশ আ.লীগ



পাঁচ সিটি করপোরেশনে পরাজিত আওয়ামী লীগ হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায়। এ জন্য বিতর্কিত বিষয়গুলো থেকে বেরিয়ে দলকে নির্বাচনমুখী করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল জানায়, নোবেলবিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে আর কোনো বিতর্কে জড়াতে চান না দলীয় নেতারা। এ ছাড়া সরকারের মেয়াদকালেই দু-একজন যুদ্ধাপরাধীর রায় কার্যকর করে রাজনৈতিকভাবে এগিয়ে থাকতে চান তাঁরা।
পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের চিন্তাভাবনায় কিছুটা পরিবর্তন এসেছে। শুধু উন্নয়ন করলেই যে নির্বাচনে জয়লাভ করা যায় না; এর পাশাপাশি মানুষ সুশাসন চায়, দলীয় নেতারা তা বুঝতে পারছেন। তাঁরা মনে করছেন, সরকার ও দলের মধ্যে কোথাও সমস্যা আছে। মেয়াদের বাকি সময়ে সরকার ভুল শুধরিয়ে ভাবমূর্তি পুনরুদ্ধার করার দিকে মনোযোগী হবে।
কিন্তু সরকারের হাতে সময় মাত্র সাড়ে তিন মাস। এত অল্প সময়ে সব সমস্যার সমাধান করে ঘুরে দাঁড়ানো সম্ভব কি না, তা নিয়ে দলের নেতারাও সন্দিহান।
নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার গত সাড়ে চার বছরের মধ্যে পদ্মা সেতু, হল-মার্ক ও শেয়ারবাজার কেলেঙ্কারি, ছাত্রলীগ ও যুবলীগের বাড়াবাড়ি, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান ইত্যাদি ঘটনা সরকারের জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম কারণ। তবে পদ্মা সেতু নিয়ে অতিকথন ও দায়িত্বশীল ব্যক্তিদের বিপরীতমুখী বক্তব্যে সরকার নিজেই একে জাতীয় বিষয়ে পরিণত করেছে। পাশাপাশি আওয়ামী লীগের সাংগঠনিক নিষ্ক্রিয়তাও দলকে অনেকাংশে পিছিয়ে দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, সাংগঠনিক দুর্বলতার চেয়েও সরকারের জন্য বড় সমস্যা কতগুলো রাজনৈতিক বিষয়। নির্বাচনের আগে এ বিষয়গুলোর রাজনৈতিক সমাধান না হলে দলের ভাবমূর্তি পুনরুদ্ধার সম্ভব নয়।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় জানায়, দলকে নির্বাচনমুখী করতে আওয়ামী লীগের ইশতেহার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ইশতেহারে নতুন কোনো রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কতগুলো কেলেঙ্কারির ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি দিয়ে বিব্রতকর পরিস্থিতিগুলো সামাল দিতে চায় সরকার।
দলীয় নেতারা জানান, ঈদের পর আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে সক্রিয় করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় করার চেষ্টা থাকবে। জেলায় জেলায় সাংগঠনিক সফর ও বর্ধিত সভা করার পরিকল্পনা আছে। এসব সফরে দলের শীর্ষ পর্যায়ের নেতারা যোগ দেবেন। মন্ত্রী-সাংসদদের সঙ্গে কর্মীদের এবং দলের সঙ্গে জনগণের দূরত্ব কমানোর বিশেষ উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দলকে নির্বাচনমুখী করতে সম্ভাবনাময় আসনগুলোয় প্রার্থী চিহ্নিত করার কাজ চলছে। উপযুক্ত প্রার্থীদের ঈদের পরপরই নির্বাচনী প্রচার শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। একইভাবে বিদ্রোহী প্রার্থী যাতে না থাকে, সে বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি বর্তমান সাংসদদের মধ্যে যাঁদের বদনাম আছে, তাঁদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা মনে করেন, বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও শেষ পর্যন্ত তারা শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচনে অংশ নেবে। বিশেষ করে পাঁচ সিটি করপোরেশনে জয়ের পর বিএনপির নেতাদের মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে একটা ইতিবাচক ধারণা লক্ষ করা যাচ্ছে।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ প্রথম আলোকে বলেন, এ সরকারের সময় কতগুলো কেলেঙ্কারি ঘটনার তদন্ত চলছে। দায়ী ব্যক্তিদের সাজার ব্যবস্থা নেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অধ্যাপক ইউনূসের বিষয়টি অনেক বড়। আমরা এ বিষয়টি ঢাকতে পারছি না। এ বিষয়ে সমঝোতার চেষ্টা করা হবে।’

 Elite BD news Dhaka

"রায় নিয়ে কথা বলব না: মির্জা ফখরুল"


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে দেওয়া রায় নিয়ে তিনি কোনো কথা বলবেন না।
যুক্তরাজ্যে বাংলাদেশবিষয়ক একটি সেমিনারে অংশগ্রহণ শেষে আজ শুক্রবার সকালে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, লন্ডনে তাঁর সঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাত্ হয়েছে। সুস্থ হলে চিকিত্সকের পরামর্শ নিয়ে শিগগিরই দেশে ফিরবেন তিনি। তারেকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান মির্জা ফখরুল।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের রাজনীতিতে আসার সম্ভাবনা নেই।
বাংলাদেশবিষয়ক সেমিনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের বিষয়গুলো তাঁদের কাছে পরিষ্কার করেছি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।’
লন্ডনে অনুষ্ঠিত ওই সেমিনারে ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মান্নান, আইনজীবী নাসির উদ্দীন, নওশাদ জমির।

Elite BD news Dhaka


ট্যাবলেট নিয়ে প্রযুক্তি বাজারে চলছে মাতামাতি। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো ট্যাবলেট বাজারে প্রতিযোগিতা করছে। এ বছর বাজারে আসতে পারে নতুন নতুন অনেক ট্যাব। এর মধ্যে বেশ কিছু ট্যাব নিয়ে এখনও গুঞ্জন রয়েছে আবার বেশ কিছু ট্যাব বাজারে ছাড়ার বিষয়ে নিশ্চিত করেছেন নির্মাতারা।

আইপ্যাড ৫, ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের মোটাসোটা আইপ্যাডের দুই প্রজন্মের পর এবারে হালকা-পাতলা মডেলের নতুন আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপল। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, আইপ্যাডের পঞ্চম সংস্করণ অর্থাত্ আইপ্যাড ৫ হবে আইপ্যাড ৪-এর তুলনায় ২৫ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত হালকা। নতুন সেন্সর প্রযুক্তি, রেটিনা ডিসপ্লেযুক্ত আইপ্যাড ৫ চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে আনার ঘোষণা দিতে পারে অ্যাপল। দাম হতে পারে ৫০০ থেকে ৭০০ ডলার।

সাত ইঞ্চি সারফেস সারফেস ব্র্যান্ডের ৭ ইঞ্চি মাপের ট্যাব বাজারে আনতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। উইন্ডোজনির্ভর সাশ্রয়ী এ ট্যাবলেটটি চলতি বছরের শেষ নাগাদ বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। এ ট্যাবলেটে ব্যবহূত হবে ইনটেলের দ্রুতগতির হ্যাসওয়েল প্রসেসর। থাকবে উন্নত রেজুলেশনের ডিসপ্লে ও বিভিন্ন ফিচার।
আট ইঞ্চি নকিয়া ট্যাব চলতি বছরের শেষদিকে বাজারে ট্যাবলেট আনতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা নকিয়া। উইন্ডোজের নতুন সংস্করণ ৮.১ অপারেটিং সিস্টেমনির্ভর নকিয়ার ট্যাবলেটে থাকবে উন্নত রেজুলেশনের ডিসপ্লে। ৪১ মেগাপিক্সেলের ৮০৮ পিওরভিউ প্রযুক্তির লুমিয়া ১০২০ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেওয়ার পর নকিয়া এবারে সাশ্রয়ী দামের ট্যাব নিয়ে ভাবতে পারে।


নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা জনগণের কাছে যে ওয়াদা করেছিলাম তার অনেক কিছুই পূরণ হয়েছে। কিছু ওয়াদার কাজ চলছে আর যা বাকি রয়েছে তা আগামী দিনে পূরণ করা হবে।’ আর এ জন্য আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের কাছে আহ্বান জানান তিনি। তিনি এ সময় বলেন, ‘আশা করি অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারব।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর মুগদায় এক জনসভায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি এ আহ্বান জানান। স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী জনসভায় সভাপতিত্ব করেন। এর আগে ৫০০ শয্যাবিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার এক ইফতার মাহফিলে বলেছেন, আগামীতে তাঁর দল ক্ষমতায় গেলে নতুন ধারার সরকার প্রবর্তন করা হবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। এ বক্তব্যে সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আগেরবার বিএনপি ক্ষমতায় এসে হাওয়া ভবন সৃষ্টি করেছিল। এবার ক্ষমতায় এলে নতুন হাওয়া ভবন খুলে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, মানি লন্ডারিং করবে। এ ছাড়াও মা-বোনদের ইজ্জত নষ্ট করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করবে। জনগণকে এসব বিষয় মাথায় রেখে দুর্নীতিবাজদের থেকে দেশকে রক্ষার আহ্বান জানান তিনি। (বিস্তারিত আসছে...)

Elite BD news Dhaka

‘শিগগিরই ফিরছেন তারেক’

ডজনখানেক মামলা মাথায় নিয়ে লন্ডনে অবস্থানরত তারেক রহমান ‘সুস্থ হয়ে’ শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার সকালে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন,  “লন্ডনে চিকিৎসাধীন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা জেনেছি। তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন। ’’
তারেক শিগগিরই রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নির্ভর করছে তারেকের ‘চিকিৎসকদের পরামর্শের’ ওপর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হওয়ার পর প্যারোলে মুক্তি পেয়ে ২০০৭ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে যান। স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই আছেন তিনি।পাঁচ বছরের এই প্রবাস জীবনে সম্প্রতি প্রথমবারের মতো তারেককে লন্ডনে দলের এক রাজনৈতিক সভায় দেখা যায়, যেখানে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আওয়ামী লীগকে চাপ দিতে প্রবাসীদের আহ্বান জানান।
তারেকের ওই বক্তব্যের পর দেশে তার বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
ক্ষমতাসীন দলের নেতারা তারেকের তীব্র সমালোচনা করেন এবং দুদকের আবেদনে মুদ্রা পাচারের অভিযোগে এক মামলায় তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার জন্য পরোয়ানা জারি করে ঢাকার জজ আদালত।  
যুক্তরাজ্যে ‘বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে সম্প্রতি লন্ডনে গিয়ে তারেকের সঙ্গে দেখা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। ওই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলের অবস্থা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। 
এ বিষয়ে ফখরুল বলেন, “দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের সঙ্গে আমার দেখা হয়েছে। তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছি। রাজনীতির খবর জানতে চেয়েছেন, তা জানানো হয়েছে।”
ওই বৈঠকে আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনোনয়ন নিয়েও আলোচনা হয়েছে- গণমাধ্যমের এমন খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “এটি সঠিক সংবাদ নয়। আমাদের গণমাধ্যম মাঝে মধ্যে মনের মাধুরী দিয়ে প্রতিবেদন প্রকাশ করেন, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমি কোনো  কাগজ নিয়ে নিয়ে তার কাছে যাইনি।”
তারেকের স্ত্রী ডা. জোবাঈদা রহমান রাজনীতিতে আসবেন কি না জানতে চাইলে ‘তেমন কোনো সম্ভাবনা নেই’ বলে বিষয়টি উড়িয়ে দেন ফখরুল।

Elite BD news Dhaka

অধ্যাপক গোলাম আযমের হাসি পাচ্ছে।

অধ্যাপক গোলাম আযমের হাসি পাচ্ছে। এ বয়সে হাসলে সমস্যা দুই প্রকার। মিডিয়া তার নড়বরে দাঁত দেখে ফেলবে এবং নব্বই বছরের কারাদন্ড যে ইতরামি তা সবাই বুঝে ফেলবে। তার প্রিয় কাজ হলো দুই আঙ্গুল তুলে "V" চিহ্ন দেখানো। এই চিহ্নটার সাথে চিমটার মিল আছে। চিমটা দিয়ে পাকা চুল বাছা যায়। তার বেশিরভাগ চুল পাকা। চিমটা এখন অন্য কাজে লাগবে। দেশ থেকে বেশকিছু জিনিস তুলে ফেলা দরকার।

তার পাশে এক বদ পুলিশ অফিসার বসে আছে। রোজা রমযানের দিন ব্যাটার মুখ থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। ক্ষমতায় থাকলে চোখ মেলে তাকালেই চাকরি ডিসমিস হয়ে যেত। ব্যাটাকে বাকী জীবন বিড়ি খেয়ে কাটাতে হত। জিনিসের লিস্টে পুলিশ অফিসারের নামটা তুলে নিলেন গোলাম আযম।

মিয়া তোমার নাম কী?
-ফরিদ।
নামের আগে পরে কিছু নাই?
-মোহাম্মদ ফরিদ উল আলম।
সুবহানাল্লাহ। মোহাম্মদ বলতে কী কষ্ট হয় নাকি?
-জি না।
মোহাম্মদ বলবা। রোজা রাখছ?
-জি না।
আস্তাগফিরুল্লাহ! কেন রাখোনাই?
-ডিউটিতে প্রবলেম হয়।
ফাও কথা রাখ। কীসের এত ডিউটি তোমাগো?
-আজ হরতাল ডিউটি, সারাদিন ছোটাছুটি।
হরতাল ভাল জিনিস। তাছাড়া আজকের ইস্যুটা ভাল।
-জি।
জি জি করবানা। তোমার কী মনে হয় হরতাল ভুল?
-হরতাল ভুল। হরতালে মানুষের সমস্যা।
মানুষের সমস্যা নিয়া ভাবলে কী আর দেশ চলবে। এত ভাববানা। তোমার কাজ তুমি করবা।
-জি।
রায়ে তুমি খুশি না?
-জি না।
কী রায় হইলে খুশি হইতা?
-আপনাকে বিনাশর্তে মুক্তি দিলে।

পুলিশ অফিসারের মুখ দেখে মনে হচ্ছেনা মুক্তি দিলে সে খুশি হত। গোলাম আযম মিথ্যা বলা পছন্দ করেন না। তবে এই মিথ্যাটা তার ভাল লেগেছে। পুলিশ হল হুকুমের গোলাম। এরা বুঝে গেছে ক্ষমতার হাতবদল হলে তিনি অবশ্যই মুক্ত হবেন। তাই আগেভাগে মুক্তির কথা বলে চাকরি বাঁচাতে চায়। গোলাম আযম ফরিদকে জিনিসের লিস্ট থেকে তুলে নিলেন। বিশেষ দিনে ক্ষমা করার মাঝে আনন্দ আছে।

ফরিদের বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। বাবার ধারণা ছিল যুদ্ধের পর দেশটা সুন্দর হবে। সুন্দর দেশে ছেলেমেয়ের সাথে হাঁটাহাঁটি করবেন। এখন তার হাঁটার ক্ষমতা নেই, দেশ সুন্দর করারও ক্ষমতা নেই। দেশজুড়ে এখনও ধর্ম নিয়ে ব্যবসা হয়। সেই ব্যবসার সবচেয়ে শীর্ষে আছেন যুদ্ধাপরাধীরা। পলিটিকস, চাকরি, আইনের কারণে ফরিদকে এখন একজন কুখ্যাত যুদ্ধাপরাধীকে প্রটেকশন দিতে হচ্ছে।

ফরিদ আকাশের দিকে তাকায়। বিস্তারিত আকাশ। বিস্তারিত আকাশের উপরে আল্লাহ থাকেন। আল্লাহ তাকে কোন বিশেষ ক্ষমতা দিয়ে পাঠায়নি। বিশেষ ক্ষমতা থাকলে কোমরে গুঁজে রাখা সরকারী রিভলবারটা বেশ দরকারি এক বেসরকারী কাজে লাগানো যেত।

এই নিষ্ঠুর বৃদ্ধের মৃত্যুতে বহু পুরাতন পৃথিবী যদি একবিন্দু অশ্রু বিসর্জন দিত তবে সেই অশ্রুবিন্দু শ্রেষ্ঠ উপহার হিসেবে সারা শরীরে মাখিয়ে নিত ফরিদ।।